হালকা যানবাহন ড্রাইভার


মূল্যঃ 14000/- Monthly

প্রকাশিতঃ Thursday, 29-January-2026, 06 AM
ঠিকানাঃ , Dhaka, Dhaka Division.
Call: 01602050503
বিস্তারিত তথ্যঃ
কাজের বিবরণী বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে প্রাইভেট কার ড্রাইভিং শেখানোর জন্য জরুরী ভিত্তিতে একজন দক্ষ ভদ্র প্রশিক্ষক / ড্রাইভার আবশ্যক। আমাদের প্রশিক্ষণ টাইম সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অফিস টাইম সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রতিদিন সকালবেলা গাড়িতে গ্যাস ঢুকিয়ে ট্রেনিং লোকেশনে ছয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে। প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা ক্লাস থাকে। দুপুরে দুই ঘন্টা বিশ্রাম ও খাবারের জন্য বিরতি দেওয়া থাকে। যেদিন ক্লাস না থাকে ঐদিন সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হয়। ঢাকাতে আমাদের সর্বমোট নয়টি ব্রাঞ্চ রয়েছে। ঢাকার বাড্ডা এলাকায় যাদের বাসা ও যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের প্রশিক্ষণের শিক্ষার্থীদের মধ্য থেকে। এছাড়াও দায়িত্ব ও আন্তরিকতার সহিত কাজ করলে প্রতি মাসে ৫ থেকে ১০ হাজার টাকা বকশিশ পাওয়া যায়। অফিস থেকে মোবাইল বিল ও অফিস প্রয়োজনীয় যাতায়াত ভাড়া প্রদান করা হবে। প্রতিবছর ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা থাকলে এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববান থাকলে বকশিশ সহ প্রতিমাসে ১৮ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। আমাদের মাসিক ছুটি দুইদিন। সাপ্তাহিক কোনো ছুটি নেই। এই দুইদিন আপনার সুবিধামতো নিতে পারবেন অথবা চাইলে এক মাস পর পর একটানা চার দিন ছুটি নিতে পারবেন। ছুটি না কাটিয়ে অফিসের প্রয়োজনে ডিউটি করলে ওভারটাইম হিসেবে ওইদিনের হাজিরা পেয়ে যাবেন।

বিজ্ঞাপনদাতা

M.M.I Moin
Joined: October 2020




সতর্কতাঃ

এই বিজ্ঞাপন্দাতার সাথে সম্পূর্ণ নিজ দায়িত্বে লেনদেন করুন, কারো সাথে ব্যক্তিগত তথ্য জেনে বুঝে শেয়ার করবেন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, AllAdsBD এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।


Other ads from this seller

Similar Ads